1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
একেমন অসভ্যতা; বাংলাদেশী সমর্থককে ভারতীয় সমর্থকের মারধরের অভিযোগ - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

একেমন অসভ্যতা; বাংলাদেশী সমর্থককে ভারতীয় সমর্থকের মারধরের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮১ বার শেয়ার হয়েছে

নিউজ ডেস্ক || বাংলাদেশের ‘সুপার ফ্যান’খ্যাত ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ।তাদের দাবি,পানিশূন্যতায় ভুগছিলেন টাইগার রবি। সুস্থ হয়ে রবিও বলেছেন এমনই।

কানপুর পুলিশ বলেছে,‘মারধরের অভিযোগের কোনো সত্যতা নেই। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পানিশূন্যতার কারণে রবি পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ভালো আছেন।

শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় হিন্দিতে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন রবিও। বলেছেন,‘আমার শরীর খারাপ হয়ে গেছিল। পরে পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি সুস্থ আছি।

এর আগে কানপুর টেস্টের প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় কানপুর পুলিশ। রবি তখন অভিযোগ করেছিলেন, স্থানীয় সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে।

বলেছিলেন,সকাল থেকে একদল সমর্থক আমাকে হেনস্তা করছিল। যখন মধ্যাহ্ন বিরতি শুরু হয়, আমি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের নাম ধরে চিল্লাচ্ছিলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।’

সেসময় স্টেডিয়ামে থাকা এক নিরাপত্তারক্ষী এ দাবি অস্বীকার করে বলেছিলেন, ‘আমাদের একজন নিরাপত্তারক্ষী তাকে ‘সি’ ব্লকের প্রবেশপথে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছিলেন। বিষয়টি এমন মনে হচ্ছিল যে, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। কিন্তু আমরা আসলে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।