1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁয় ডাক্তারের বিরুদ্ধে জাল স্বাক্ষরের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

নওগাঁয় ডাক্তারের বিরুদ্ধে জাল স্বাক্ষরের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ বার শেয়ার হয়েছে

নওগাঁ প্রতিনিধি || নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে এক ডাক্তারের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে নামজারি করার অভিযোগ উঠেছে। নওগাঁ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কিউরেটর ভগ্নিপতি ডাক্তার আবু জার গাফ্ফার এবং তৎকালিন সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতুর জোগসাজসে নামজারিটি করা হয়। ঘটনায় ভুক্তভোগী জুমাতুল এম ইসলাম সৌরভ জালিয়াতি কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানিয়ে দূর্নীতি দমন কমিশন(দুদক) এ লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী নওগাঁ শহরের কাজীর মোড়ের বাসীন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়-জুমাতুল এম ইসলাম সৌরভ এর বাবা আমিনুল ইসলাম কবিরাজ গত ২০২১ সালের ১৪ জুলাই মারা যান। মারা যাওয়ার আগে ছেলে সৌরভকে নালিশী তপশীল বর্নিত সম্পত্তি ও মার্কেট দখল দিয়ে রক্ষনাবেক্ষণ করার দায়িত্ব প্রদান করেন। কিন্তু কৌশলে ভগ্নীপতি ডাঃ আবু জার গাফফার(৪৬) তার শ্যালক সৌরভের স্বাক্ষর জাল ও তার ছবি ব্যবহার করে তহশীল অফিসে মোট ৩০০ শতাংশ জমির জন্য চারটি নামজারী আবেদন করেন। এছাড়া নামজারী আবেদনে যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে সেটাও সৌরভের না। সৌরভ বিষয়টি জানার পর নামজারী স্থগিত এবং নতুন করে নামজারি না দেয়ার এজন্য সহকারি কমিশনার(ভূমি) কে আবেদন করেন। ফলে নামজারি আবেদনটি বাতিল হয়। কিন্তু ১৫ দিন পর পুনরাই ওই সম্পত্তির মধ্যে তাকে ছাড়াই ৩৭ শতাংশ জমির জন্য দুইটি নামজারি আবেদন করা হয়।

এরপর মোটা অংকের অর্থের বিনিময়ে আইনবর্হিভূত ভাবে একতরফা শুনানি শেষে নামজারি মুঞ্জুর করেন তৎকালীন সহকারি কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু। ঘটনার পর সহকারি কমিশনার(ভূমি) এর বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করলে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তাকে অন্যত্র বদলী করা হয়। পরবর্তীতে উপরোক্ত বিষয়ে প্রেক্ষিতে ডাঃ আবু জার গাফফারকে ১নং আসামী করে স্বাক্ষর জাল করার কারণে নওগাঁ আমলী আদালতে মামলা দায়ের করেন সৌরভ। এছাড়া গত ২ অক্টোবর দূর্নীতি দমন কমিশন(দুদক) নওগাঁ জেলা সমম্বিত কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী জুমাতুল এম ইসলাম সৌরভ বলেন-বিশেষ সূত্রে বিষয়টি জানার পর নামজারী আবেদন স্থগিত এবং নতুন করে নামজারি করতে না পারে এজন্য সহকারি কমিশনার(ভূমি) নওগাঁ সদরে আবেদন করা হয়। এতে আবেদনটি বাতিল হয়। কিন্তু আমাকে ছাড়াই ১৫ দিন পর নতুন করে আবারও তারা দুইটি আবেদন করে ৩৭ শতাংশ জমি নামজারি করে নেয়। যা মোটা অংকের টাকার বিনিময়ে আইনবর্হিভূত ভাবে করা হয়েছে।

তিনি অভিযোগ করেন বলেন- আবু জার গাফ্ফার একজন ডাক্তার হলেও মুখোশধারী ভূমিদস্যু। তিনি আমার স্বাক্ষর জাল ও ছবি ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরী করে পৈত্তিক সম্পত্তি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছেন। ইতোপূর্বে তিনি আমাকে হত্যার চেষ্টাও করেছেন। এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাচ্ছি।
সাবেক নওগাঁ সদর ও বর্তমান সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার সহকারি কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু বলেন- আইনগত প্রক্রিয়ায় শুনানি নিয়ে সবকিছু মেনেই কাজ করা হয়েছে। জুমাতুল এম ইসলাম সৌরভ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন। যে নামজারি হয়েছে সেখানে তিনি কোন পক্ষভুক্তই না। তারপরও অভিযোগের প্রেক্ষিতে তাকে ডেকে শুনানি নেয়া হয়েছে। অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগটি সত্য নয়।
এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ আবু জার গাফফার বলেন- অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ বাদী হয়ে আমিসহ স্ত্রী নুরে ই-আফসানা জেরির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। যা পরবর্তীতে আদালতে খারিজ হয়ে যায়। খারিজের বিরুদ্ধে পুণরায় শুনানি হয়েছে। আগামী ৮ অক্টোবর চুড়ান্ত রায় হবে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন(দুদক) নওগাঁর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নওসাদ আলী বলেন-এটি আমাদের একটি তফশীলভুক্ত অভিযোগ। আমরা ঢাকা অফিসে পাঠানোর পর অনুমোদন হয়ে আসলে তদন্ত শুরু করা হবে।#

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।