1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় প্রশাসনকে সর্বত্র ঢেলে সাজিয়ে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে- খুলনা ইসলামী আন্দোলন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ

খুলনায় প্রশাসনকে সর্বত্র ঢেলে সাজিয়ে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে- খুলনা ইসলামী আন্দোলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন,খুলনা || ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন,রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সর্বত্র প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, ৫ই আগস্টের পর দখলবাজ,সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক বিক্রেতাদের গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসনের যে সকল সদস্য এখনো কাজ যোগ দেয়নি তাদেরকে অবসরের ঘোষণা দিয়ে নতুন লোক নিয়োগ দিতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের কঠোর হস্তে দমন করতে হবে। এ দেশ আমাদের সকলের। সকল ধর্মের সকল নাগরিকের স্ব-স্ব অধিকারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় খুলনা মেট্রোপলিটন এর নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলীর সাথে সৌজন্যে সাক্ষাতে মতবিনিময়ে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবদুল আউয়াল,সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ,শেখ মোঃ নাসির উদ্দিন,সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন,জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন,ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম,কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বন্দ,অতিরিক্ত পুলিশ কমিশনার তাসলিমা খাতুন, উপ পুলিশ কমিশনার রাশিদা বেগম,ফটোসাংবাদিক বাহাউদ্দিন প্রমূখ।

ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন,৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একক কোনো গোষ্ঠীর ছিলো না এ অভ্যুত্থান সকল দলের। সকল ছাত্র-জনতার। আওয়ামী পুলি বিগত ১৬ বছরে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, অনেক বোনকে করা হয়েছে বিধবা, বাবার ছায়া থেকে বঞ্চিত হয়ে শত শত শিশুর আর্তচিৎকার আমরা এখনও শুনতে পাই। খুলনায় আওয়ামী দুঃশাসনে অত্যাচারিত নিপীড়িত মানুষের মামলায় এখনো কোন গ্রেপ্তার,বৈধ/অবৈধ অস্ত্র জমা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন, নেতৃবৃন্দ খুলনা বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা কদরুল ও মৌলভী পাড়ার মুশফিককে অবিলম্বে খুঁজে বের করা,যানজট মুক্ত খুলনা শহর রাখা এবং আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা কে সামনে রেখে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ কাজ করবেন বলে প্রশাসনকে আশ্বস্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।