1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮জন মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৬ জুলাই-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবাসহ তিনজন গ্রেফতারের ঘটনায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক-পৃথক মামলা হয়েছে। গাঁজা সেবন করার অপরাধে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই-২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা সেবন করার অপরাধে উপজেলার বায়সা মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মোমিন (৩৭), বায়সা (নূরপুর) গ্রামের আসাদুজ্জামানের ছেলে আলিমুল ইসলাম (২২) ও ব্রহ্মকাটি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জাহিদ হোসেন সবুজ (৩২) কে ১৫ দিনের জেল ও পাঁচশত টাকা জরিমানা এবং মির্জাপুর গ্রামের আজিত সরদারের ছেলে রাজু হোসেন (২০) ও মেহেরপুর গ্রামের আলামীনের ছেলে নূর আলম (২১) কে ১৮ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।জানা যায়, গত ২৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মোকলেচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গত রবিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে রামকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩২) কে ২০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৯। একই অভিযানে বাজিতপুর এলাকা থেকে আলতাপোল গ্রামের আলমগীর হোসেনের ছেলে হুমায়ূন কবির (১০)-কে ১০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৮।

অপরদিকে পুলিশ উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস, আব্দুল হক, সহকারী পুলিশ উপ-পরিদর্শক জুয়েল রানা, সনাতন বিশ্বাস, রাসেল মাহমুদ, পৌর শহরের টাইগার পয়েন্ট এলাকা থেকে বাজিতপুর গ্রামের হেলাল মোড়লের ছেলে রায়হান মোড়ল (৩২)-কে ৫ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৭।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ থানার নিয়মিত মামলার সকল আসামিদের যশোর আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে। এ উপজেলায় মাদক নির্মূলে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।