1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র (১২৫-এ মনোজ বসু) ১২৫ তম জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর আয়োজন প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই-২৬) দুপুর থেকে দিনব্যাপী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের প্রথম পর্বে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি-এর সভাপতিত্বে এবং সমাজ কর্মী ও কবি মাসুদা বেগম বিউটি ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুসূদন একাডেমীর চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক ও লেখক কবি কাসেদুজ্জামান সেলিম।দিনব্যাপী আয়োজনে ছিল, মনোজ বসুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, এবং পাঁজিয়া থেকে প্রকাশিত বিভিন্ন সাহিত্য পত্রিকার বিশেষ প্রদর্শনী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া বিপ্রতীপ-এর সম্পাদক কবি নয়ন বিশ্বাস এবং শুভেচ্ছা বক্তন্য রাখেন, কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি। অনুষ্ঠানে “নিটল ম্যাগাজিন”-এর উপর আলোচনা করেন, বিশেষ সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন-গবেষক কবি খসরু পারভেজ, ঝিকরগাছার বাকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, কবি সুরঞ্জিৎ বৈদ্য প্রমূখ।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংগীত, কবিতা ও আলোচনা করে, তুলি দেবনাথ, ফারিয়া আহম্মেদ, আম্বিয়া জান্নাত কথৈই, আরিফা খাতুন, বিদিশা ব্যানার্জি, রমা রায়, প্রমা দাস, রীতি সরকার, তাহনা হাফিজ অন্তি, ঐশি দাস, সৌমিক রায়, প্রিয়া রায় প্রমূখ।বিদ্যালয়ের আলাদা কক্ষে ১৩০ টির মতো পত্রিকা সম্বলিত একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে সুসাহিত্যিক মনোজ বসু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাভরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শিক্ষার্থীরা, কবি, সাহিত্যিকগণ ঘুরে স্টলটি পরিদর্শন করেন। পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর আয়োজনে এলাকার সুসাহিত্যিক ১২৫-এ মনোজ বসু উপলক্ষে আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাছাড়া বিভিন্ন জেলার শতাধিক কবি, সাহিত্যিকদের আগমনে অনুষ্ঠানটি মিলনমেলার পরিনত হয়েছিল। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছিলো। দ্বিতীয় পর্বে মধ্যাহ্ন ভোজের পর ছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।

উল্লেখ্য, মনোজ বসু ১৯০১ খ্রিস্টাব্দের ২৫ শে জুলাই বৃটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলাধীন পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাট গ্রামের বংশগৌরব ও খ্যাতিমান এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।