খুলনার খবর।।খুলনার বেজেরডাঙ্গা স্টেশনের পাশে খুটিতে ধাক্কা খেয়ে এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজাদ জানান, নিহত ব্যক্তি বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনটি খুলনা থেকে মোংলা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে যাত্রীটি লাইনের পাশে থাকা খুটিতে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিচয় শনাক্তে খুলনা থেকে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।