পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর (ভবানীপুর) গ্রামের মৃত শুকুর গাজীর ছেলে ফয়েজউদ্দিন গাজী (৪৮) গত ২২ মে-২৬ থেকে নিখোঁজ হয়েছেন। তিনি একজন মানসিক ভারসাম্যহীন। নিখোঁজের সময় তার গায়ে হাফহাতা কালো রঙের গেঞ্জি, পরনে কালো রঙের প্যান্ট ও ঘাড়ে একটি লাল রঙের গামছা ছিলো।
নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন সকল আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোজাখুজি করার ১২দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত পরিবারের লোকজন তার কোন সন্ধান পায়নি। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বিভিন্ন জায়গায় চলে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু এবার তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। যার জিডি নম্বর-৭৬, তারিখ-০২/০৬/২৬।
যদি কোন হৃদয়বান ওই ব্যক্তির সন্ধান পান তাহলে নিকটস্থ থানা অথবা পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মোবাইল নম্বর- ০১৬০৯-১৪২৮৮৫।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।