1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ানের অপসারণ দাবিতে মানববন্ধন - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ানের অপসারণ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। ডুমুরিয়া উপজেলার শাহপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে অনিয়ম ও দুর্নীতির অভেযোগে প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কিন্তু সব অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সচেতনমহল, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান একজন বিতর্কিত শিক্ষক। শিক্ষকদের মধ্যে দলাদলি সৃষ্টির কারণে শিক্ষার মান নিম্নমুখি হচ্ছে। নোট গাইট কোম্পানির সাথে চুক্তি করে তাদের বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করছেন। বক্তারা আরও বলেন, তিনি নিয়ম কানুন মেনে বিদ্যালয়ে আসেন না। এলেও খুব দ্রুত চলে যান। প্রধান শিক্ষকের পৃষ্ঠপোষকতায় শিশুদের বাঁশের কঞ্চি দিয়ে শাস্তি দেয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে এলাকাবাসী প্রধান শিক্ষককে বারবার অবগত করার পরও তিনি তোয়াক্বা করেননি বলে উল্লেখ করেন।

পিটিএ’র সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ রব আকুঞ্জী, ইউপি সদস্য আল আমিন বিশ্বাস, বিএনপি নেতা সরদার আল আমিন, শাহপুর বাজার কমিটির সভাপতি একেএম জাফর ইকবাল, সম্পাদক আতিকুর রহমান মিলন, জামায়াত নেতা মাও আঃ মান্নান, মহিলা মেম্বার শাহিনুর বেগম, সমারেশ কুমার মণ্ডল, সরদার আক্তার হোসেন, আলহাজ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ডাবলু, আছিয়া খাতুন প্রমুখ।

বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আয়াত আলী শেখ বলেন, আজ প্রধান শিক্ষক ছুটিতে আছেন। তিনি খেয়াল খুশিমত চলেন। শিক্ষকদের মূল্যায়ন করেন না। এলাকাবাসীর অভিযোগ যথার্থ বলে মনে করছি।

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান বলেন, আমি আজ ছুটিতে আছি। দীর্ঘদিন ধরে একটি মহল আমার সুনাম বিনষ্ট করতে অহেতুক মিথ্যা অভিযোগ করে আসছেন, যার জের ধরে রোববার (১০ আগস্ট) আমার বিরুদ্ধে মানবন্ধন করেছেন। এর কোনটিরই ভিত্তি নেই। তিনি আরো বলেন, আমি সহকারী শিক্ষক হিসেবে ২০১৬ সালে এবং ২০২৪ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। কিন্তু একটি পক্ষ আমাকে মেনে নিতে পারছেন না। তাই ষড়যন্ত্র করছেন। দুইজন শিক্ষক এলাকাবাসীর সাথে যোগ দিয়ে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম বলেন, প্রধান শিক্ষক লীলাবতীর বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটিও করে দিয়েছি। তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নিব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।