নিজস্ব প্রতিবেদক।।খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে শ্যামল গাইন নামের এক যুবককে আটক করা হয়েছে।উত্তেজিত জনতা ওই যুবককে গণপিটুনি দিয়ে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্যামল গাইন নবীজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। গত ৫ বছর ধরে সুপ্রভাত গাইন তার পরিবার নিয়ে
বন্ধ প্রেস জুট মিলের কোয়ার্টারে ভাড়া রয়েছে তাদের দেশের বাড়ি সাতক্ষীরা জেলায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
”খুলনার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে…” উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।