হানিফ মাহমুদ, কয়রা (খুলনা) প্রতিনিধি।।খুলনার খবরখুলনার কয়রা উপজেলায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পদ্ম সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
খুলনার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং হাম-রুবেলা নির্মূলে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সভায় জানানো হয়, উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন।
তিনি খুলনার খবর-কে বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি শিশু যেন এই স্বাস্থ্য সুবিধার আওতায় থাকে, সে লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন।ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে তিনি অভিভাবকসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোও এই কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।