পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে কেশবপুর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার তিনটি পরীক্ষা কেন্দ্রের পাঁচ শতাধিক অভিভাবকদের মাঝে ওই পানি ও বিস্কুট বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল-২৬) সকালে পানি বিতরণকালে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, কেন্দ্রীয় সংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয়, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সবুজ আরমান, রাজু আহমেদ, ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা মিরাজুল ইসলাম, ছাত্রনেতা শান্ত, অপু হাসান, মাহিম শাহরিয়ার, সারাফাত হোসেন, আলামীন হোসেন, নাহিদ হাসানসহ কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, “এই তীব্র গরমে যারা পানি পান করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের কল্যাণ হোক কামনা করি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।