মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিতবক্তারা বলেন, হাম ও রুবেলা থেকে শিশুদের রক্ষা করতে টিকা অত্যন্ত জরুরি। তারা সবাইকে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।স্বাস্থ্য বিভাগ জানায়, এ কর্মসূচি ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। জেলার ২ হাজার ২৮০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
এ ছাড়া ৯ থেকে ১৫ মাস বয়সী এবং আগে টিকা নেওয়া শিশুদেরও এই কার্যক্রমের আওতায় আনা হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।