1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পিকআপভর্তি আসবাবের ভেতর মিলল ৪৫ কেজি গাঁজা যশোরে আটক দুইজন - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

পিকআপভর্তি আসবাবের ভেতর মিলল ৪৫ কেজি গাঁজা যশোরে আটক দুইজন

  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে পিকআপভর্তি বাসাবাড়ির মালামাল মধ্যে থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং একই এলাকার আরিফ হোসেনের ছেলে দুলাল।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২ নম্বরের একটি বাসাবাড়ির মালামালবোঝাই মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপের ভেতরে থাকা একটি খাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। বস্তাটি খুলে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।এ সময় পিকআপের চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ‘ট্রাক লাগবে’ নামের একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া নেওয়া হয়। মালিকের নির্দেশ অনুযায়ী ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করা হয়। ওই মালামাল একজন ব্যক্তি তার বোনের বাড়িতে নিয়ে যাবে বলে জানালে তারা সেটি যশোরে পৌঁছে দেয়ার জন্য আসেন।এ বিষয়ে ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু হাসান জানান, মাদক পাচারের ঘটনায় চালক ও হেলপার জড়িত নন।

পিকআপে থাকা আটক দুইজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এই গাঁজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের নামেও মামলা করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।