1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় নিজ দোকানের সামনে চাচাতো ভাইদের হামলায় দোকানদার গুরুতর আহত - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

দিঘলিয়ায় নিজ দোকানের সামনে চাচাতো ভাইদের হামলায় দোকানদার গুরুতর আহত

  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া।।খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মিয়াপাড়ায় চায়ের দোকানের সামনে চাচাতো ভাইদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আসাদুজ্জামান মনি (৪৬), পিতা মৃত সিরাজ উদ্দিন, সাং—সেনহাটি মিয়াপাড়া, থানা—দিঘলিয়া, খুলনা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে আসাদুজ্জামান মনি তার বাড়ির সন্নিকটে চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার আব্দুল আহাদ মোল্লা (৩৫), পিতা আব্দুল মান্নান মোল্লা; জামাল মোল্লা (৩৮); এবং হাবিবুর রহমান মোল্লা (৩৫) লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর হাড়ভাঙ্গা জখমপ্রাপ্ত হন।

ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয় আবুল কালাম আজাদসহ উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

স্থানীয়রা জানান, হামলাকারী আহাদ মোল্লা ও আহত মনি পরস্পরের চাচাতো ভাই। গতকাল (০৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় মনির বড় ভাই সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজ্জাদ হোসেনসহ স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেন। কিন্তু এর জের ধরে আজ বিকেলে আহাদ ও তার সহযোগীরা মনির ওপর এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা। দিঘলিয়া থানার এক সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত আছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।