1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঘুষ,দূর্নীতি রুখে দিয়ে নির্যাতিত মানুষের পাশে থাকার প্রত্যয় আরিফুজ্জামান হেলালের - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

ঘুষ,দূর্নীতি রুখে দিয়ে নির্যাতিত মানুষের পাশে থাকার প্রত্যয় আরিফুজ্জামান হেলালের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭১ বার শেয়ার হয়েছে

রিয়াজ মুস্তাফিজ,খুলনার খবর।।ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রধান সমন্বয়ক হয়েছেন অনলাইন এক্টিভিষ্ট ও সমাজকর্মী আরিফুজ্জামান হেলাল। তিনি আলফাডাঙ্গা পৌরসভাধীন নওয়াপাড়া গ্রামের মিয়া পরিবারের সন্তান।

গত ২৫ জুলাই জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত এনসিপি আলফাডাঙ্গা উপজেলা শাখার এক মতবিনিময় সভায় তাকে সর্বসম্মতিক্রমে প্রধান সমন্বয়ক করা হয়। সভায় আরিফুজ্জামান হেলালকে আলফাডাঙ্গা পৌরসভা শাখার প্রধান সমন্বয়ক পদের দায়িত্ব গ্রহনের জন্য আহবান জানান
উপজেলা শাখার প্রধান সমন্বয়ক তামিম আহমেদ মিলন।

আলফাডাঙ্গা উপজেলা প্রধান সমন্বয়ক তামিম আহমেদ মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়ক মুফতি কুতুবউদ্দিন ফরীদি, যুগ্ম সমন্বয়ক আব্দুল জলিল, সিনিয়র নেতা মকবুল হোসেন, মোঃ লিটন শেখ, মোঃ নাজমুল হোসেন প্রমুখ।

আরিফুজ্জামান হেলাল তার সংক্ষিপ্ত বক্তব্যে আলফাডাঙ্গার এনসিপিকে আরো শক্তিশালী করতে আলফাডাঙ্গা এনসিপির সকল নেতাকর্মীর সহযোগীতা কামনা করেন। তিনি সকল প্রকার নির্যাতন, অন্যায়- অত্যাচার, ঘুষ-দূর্নীতি, চাঁদাবাজি-দখলবাজি -টেন্ডারবাজি, মামলাবাজি,তদবির বানিজ্য বন্ধে দৃঢ় ভূমিকা রাখার এবং অত্যাচারিত ও নির্যাতিত জনগণের পাশে থাকায় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আরিফুজ্জামান হেলাল পৌরসভা এলাকার নওয়াপাড়া গ্রামের মিয়া পরিবারের সন্তান। তিনি বহুবছর যাবত ঢাকাতে বসবাস করেছেন। গত ২৮ এপ্রিল ২০২৪ তিনি স্থানীয়ভাবে এলাকায় চলে এসেছেন। ঢাকার জীবনে তিনি ব্যবসার পাশাপাশি একাধিক প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিলেন। আরিফুজ্জামান হেলাল একজন সমাজকর্মী ও অনলাইন একটিভিস্ট। জুলাই-আগস্ট ২০২৪ এর গণ-অভ্যুত্থানে তিনি ততকালীন সরকারের নৃশংসতার বিরুদ্ধে লেখনির মাধ্যমে ভূমিকা রেখেছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।