1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে 'প্রেসক্লাব আলফাডাঙ্গার' মানববন্ধন - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ‘প্রেসক্লাব আলফাডাঙ্গার’ মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর।।দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের “প্রেসক্লাব আলফাডাঙ্গা” । রবিবার (১০ আগস্ট) সকালে ১০.৩০ টায় পৌরসভা সদর বাজার চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রেসক্লাব আলফাডাঙ্গা’র সভাপতি আরিফুজ্জামান চাকলাদারের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক তৈয়বুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মুকুল শরিফ,কার্যকরী সদস্য রাজু আহমেদ,সাধারণ সদস্য ইমরান মিয়া প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আলফাডাঙ্গা অর্থ বিষয়ক সম্পাদক নাইম হাসান, সাধারণ সদস্য আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক ফেরদৌস খান,সাংবাদিক দৈনিক ঘোষণা আবু বক্কর সিদ্দিকী, প্রমুখ।

সভাপতি আরিফুজ্জামান চাকলাদার বলেন,সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‌সন্ত্রাসীদের হাতে ‌নৃশংস হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে ‌যত দ্রুত সম্ভব গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
আরো বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক। বিগত দিনে ৫ আগষ্ট এর পূর্বে ‌সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। আজও ‌দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের ‌নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে । অবিলম্বে এ সব কর্মকাণ্ড ‌বন্ধ করতে হবে। এছাড়া সারাদেশের ‌সাংবাদিকের নিরাপত্তার জন্য ‌ অন্তবর্তীকালীন সরকারের নিকট ‌জোর দাবি জানানো হয়।

মুকুল শরিফ বলেন,সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।
রাজু আহমেদ বলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।

ইমরান মিয়া বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।