1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

খুলনায় স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার রূপসা উপজেলায় স্বামীকে হাত-পা বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।

রূপসা থানা পুলিশ জানায়,৯ই জুন ২৫ সোমবার দিবাগত রাত ১:৩০ মধ্যরাতে নৈহাটী ইউনিয়নের একটি গ্রামের এক যুবককে একই গ্রামের মো. পারভেজ, রাতুল ও মো. মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখে। তারা তাঁর হাত-পা বেঁধে মারধর করে। এরপর ওই যুবকের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর স্ত্রীকে ৩ জন ধর্ষণ করে।

পরে সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে তাঁর স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

তাঁর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার।
নির্যাতনের শিকার ওই নারীর স্বামীর অভিযোগ, খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে ওই ৩ জন এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল সাড়ে ৭ টায় যৌথ অভিযানে খুলনা শহরের একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু এর ২ জন ঘনিষ্ঠ সহযোগী‌সহ মোট ৩ জন গ্রেপ্তার করে যৌথবাহিনী। অভিযানে ১ টি দেশিয় শট গান, ৩ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ক্রেডিট কার্ড, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, ব্ল্যাংক চেক ও বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয় বলে জানায় সেনাবাহিনী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।