1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৩ - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার রাত ২ টা থেকে শুরু হয়ে চলে রোববার সকাল ৭ টা পর্যন্ত ।

যৌথবাহিনীর সদস্যরা সেখান থেকে বৈদেশিক মুদ্রা এবং পাইপগানসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময়ে সেখান থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শামসুর রহমান রোডের বাসিন্দা গগন দত্তের ছেলে আব্দুর রহমান (নওমুসলিম), একই এলাকার বাসিন্দা বাবু গাজীর ছেলে মো. ইদ্রিস গাজী এবং গ্রেনেড বাবুর বাবা জোনায়েদ চৌধুরী মিন্টু।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম অভিযান এবং তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী এবং নৌ-বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে রাত ২ টার দিকে অভিযান চালায়। রাতে তারা ওই বাড়িতে তল্লাশি চালায়।

এ সময়ে তারা সেখান থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ২৫ টি ক্রেডিট কার্ড, ২৬৮ মালয়েশিয়ান রিংগিত, ৫০ দিহরাম, ৩৩০ ভারতীয় রুপি, ৪৮১ ইউএস ডলার, ২ টি স্মার্ট ও ৩ টি বাটন ফোন এবং দু’টি ব্যাংকের স্বাক্ষর করা চেক বই উদ্ধার করা হয়।

অভিযান শেষ হলে যৌথ বাহিনীর সদস্যরা আটক ওই তিনজনকে খুলনা থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

খুলনার খবর ||

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।