1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় আবারো হত্যাকান্ড! এক রাতে ২ যুবককে হত্যা - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

খুলনায় আবারো হত্যাকান্ড! এক রাতে ২ যুবককে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনায় এক রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে জেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের (২২ তলা) পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) এবং জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর এলাকায় রনি (৩৮) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

নগরীর সোনাডাঙ্গায় নিহত গোলাম হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার মো. আলী হোসেনের ছেলে। রূপসায় নিহত রনি আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত সোনাডাঙ্গার ২২ তলার কাছে গোলামকে ধারালো অস্ত্র দিয়ে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক রাত দেড়টার দিকে গোলামকে মৃত ঘোষণা করেন। গোলামের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এসআই হাসান গোলাম বলেন, এ হত্যার সাথে জড়িত সন্দেহে ২/৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, রূপসায় নিহত রনির বাবা আনোয়ার হোসেন বলেন, খুলনা থেকে অস্ত্রধারী একটি গ্রুপ গিয়ে গত রাত সাড়ে ১০টার দিকে তার ছেলেকে গুলি করে হত্যা করে।

অবশ্য বছরখানেক আগে রনির ছোট ভাইও দুর্বৃত্তদের কোপে নিহত হন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।