1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর রেলগেট মুজিব সড়ক এলাকায় সাদি হত্যার চার সহযোগী আটক - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

যশোর রেলগেট মুজিব সড়ক এলাকায় সাদি হত্যার চার সহযোগী আটক

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৮৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর শহরের রেলগেট মুজিব সড়ক এলাকায় মীর সামির সাকিব সাদী হত্যাকাণ্ডের ঘটনায় চার সহযোগী আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, যশোর রেলগেট কলাবাগানের বাশার মোল্ল্যার ছেলে তুহিন মোল্ল্যা (৩৫) বেজপাড়া তোফদার পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম অভি (২৫) চাঁচড়া রায়পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২২) ও নাজির শংকরপুর হাজারি গেট এলাকার মিন্টু রহমানের ছেলে তানভীর রহমান (২১)।

তারা সবাই মাদক, অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িত এবং পেশাদার সন্ত্রাসী। ডিবি পুলিশ ৫ মে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতদের মধ্যে তুহিন মোল্ল্যার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১৯টি মামলা, সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে ১টি, বিপ্লব হোসেনের বিরুদ্ধে ৩টি এবং তানভীর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ২টি মামলা বিচারাধীন রয়েছে। তারা সবাই যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী ‘ম্যানসেল’ গ্রুপের সক্রিয় সদস্য ও ট্যাটু সুমন-মেহেদীর সহযোগী হিসেবে কাজ করছিলেন।গত১৭ মার্চ রাত সাড়ে ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে ট্যাটু সুমন, মেহেদী হাসান অনিকসহ ৫-৭ জনের একটি সংঘবদ্ধ দল সাদীকে তার বাড়ির সামনে গুলি ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরদিন রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় ১৯ মার্চ কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।