1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে পরিবারিক কলহের কারণে কৃষকের আত্মহত্যা - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

কেশবপুরে পরিবারিক কলহের কারণে কৃষকের আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কেশবপুরে নিজ পরিবারের উপর অভিমান করে আকুব্বর আলী শেখ (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৬ মে-২৫) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে আকুব্বর আলী শেখ (৫৫) তার স্ত্রী শাহানারা বেগমের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোমবার রাতে কথা কাটাকাটি হয়।

সেই সূত্র ধরে স্ত্রীর উপর অভিমান করে পরিবারের সকলের অগোচরে ওই রাতেই বাড়ির পাশে গুতিমারি বিলে জাম গাছের ডালের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গলায় রশি দিয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।