1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর জনতার হাতে ধরা খেলেন বহু বিতর্কিত আওয়ামীলীগ নেতা আনোয়ারুল কবীর - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

যশোর জনতার হাতে ধরা খেলেন বহু বিতর্কিত আওয়ামীলীগ নেতা আনোয়ারুল কবীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||এবার বিক্ষুব্ধ জনতার হাতে আটক হয়েছেন বহুল বিতর্কিত তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারুল কবীর। বুধবার দুপুর যশোর পৌরপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারুল কবীরের বিরুদ্ধে চাঁদাবাজি, মানহানি, ডিজিটাল নিরাপত্তা আইন, পর্নোগ্রাফি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ একাধিকবার তাকে আটকও করেছে। এছাড়া তিনি যাকে তাকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে সমালোচিত হয়েছেন। কোতোয়ালি থানা পুলিশ তাকে নাশকতা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আনোয়ারুল কবীর বর্তমানে ঢাকার মিরপুর শেওড়াপাড়ায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে। দীর্ঘদিন তিনি যশোর শহরে বসবাস করতেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দীর্ঘদিন ধরে পুলিশ আনোয়ারুলকে খুঁজছিলেন। তার বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া কানাইতলায় নাশাকতার একটি মামলার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে।উল্লেখ্য, আনোয়ারুল কবীরের বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ মে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ এবং মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মানহানির অভিযোগে পৃথক তিনটি মামলা হয়। এসব মামলায় চাঁদা দাবি, হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ ২০২৪ সালের ১৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ফাতেমা আনোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান বলে প্রচার ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

অপর একটি সূত্র জানায় বুধবার একটি মামলায় তিনি যশোরের আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালত চত্তর থেকে বের হয়ে তিনি পৌরপার্কের সামনে দিয়ে খড়কির দিকে যাচ্ছিলেন।

এমনসময় জনতার হাতে তিনি ধরা খান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।