1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁ মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা মারপিটে গুরুত্বর আহত-৪ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

নওগাঁ মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা মারপিটে গুরুত্বর আহত-৪

  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫৩ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ ||নওগাঁর মান্দায় এশিয়ান টিভির সাংবাদিক রায়হান আলী বাড়ীঘরে হামলা ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি নেতা দেলোয়ার ও তার লোকজনের মারপিটে ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল)রাত ৮টার দিকে উপজেলার পরানপুর ইউপির পরানপুর দক্ষিন পাড়া গ্রামে।
আহতদের মধ্যে ১জনের অবস্থা গুরুত্বর ও আশাংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন,উপজেলার পরানপুর ইউপি ও গ্রামের মৃত তৈয়ম সরদারের ছেলে সোলাইমান আলী সরদার (৬৫), তার ছেলে হুমায়ন আলী (৪০), সাংবাদিক রায়হান আলী (৩৮) ও মৃত কেরামত আলী মোল্লার ছেলে খোদাবক্স আলী (৭০)।
অপরদিকে অভিযুক্তরা হলেন,একই এলাকার প্রতিবেশী বিএনপি নেতা এবং লালবর সরদারের ছেলে দেলোয়ার হোসেন (৫২), আব্দুল মতিন (৪৫),আব্দুল হাকিম (৪২),আব্দুল্লাহ (৩৫), হোসাইন (২৮) ও আব্দুর রাকিব (৩০) সহ আরো ১০/১৫ জন।

জানাগেছে,সাংবাদিক রায়হান পেশাগত দায়িত্ব পালন করে বাড়ী ফিরছিলেন।অনুমানিক রাত ৮ টার দিকে বিবাদীর বাড়ীর সামনে সাংবাদিক রায়হান আলী পৌঁছাইলে দলবদ্ধভাবে লাটিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাকে হামলা করেন।এসময় তার ডাকচিৎকারে তার বাবা,বড় আব্বা ও বড় ভাই এগিয়ে আসলে তাদের উপর উপর্যপুরি লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।ঘটনাস্থলেই ৪ জন গুরুত্বর আহত হন।সাংবাদিক রায়হান আলী দৌড়ে পালিয়ে গিয়ে জীবন বাঁচানোর চেষ্ঠা করেন।এসময় তার ব্যবহত মোটরসাইকেল ও বাড়িঘরে ভাংচুর চালান তারা।পরে পুলিশ সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সরেজমিনে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে দেখাগেছে, সাংবাদিক রায়হান আলীর বড় ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের কুপে ৯টি সেলাই,বাবার মাথায় ৪টি সেলাই,বড় আব্বার কোমরে ধারালো অস্ত্রের আঘাতে দুটি কিডনী ফুটো হয়ে গেছে,মেরুদন্ডের হাড় ফেটে গেছে ও দুই হাত ভেঙ্গে তসনস হয়ে গেছে। এখন সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।মুখ এ নাক দিয়ে রক্ত পড়ছে।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।