1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রমজানের শুরুতে লেবু ও কলায় আগুন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল

রমজানের শুরুতে লেবু ও কলায় আগুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

শরিফুল ইসলাম || রমজান মাসের শুরুতে লেবু ও কলার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রমজানের প্রথম দিনে খুলনার বাজারগুলোতে আকারভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ২০০ টাকায় এবং কলা প্রতি ডজন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

রমজান মাস এলেই অনেক অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেন, যা ভোক্তাদের জন্য কষ্টদায়ক হয়ে ওঠে। লেবু ও কলার মতো ফল রোজাদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলোর দাম বাড়ানো সুযোগসন্ধানী ব্যবসায়ীদের মুনাফালোভী মনোভাবেরই প্রতিফলন।

সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম  বলেন,ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানীয়জল হলো লেবুর শরবত। কিন্তু এবার লেবুর দামের কারনে ইফতার থেকে লেবুর শরবত বাদ দিতে হচ্ছে। এক হালি লেবুর দাম ডিমের দামের থেকেও বেশি।

নগরীর মিস্ত্রিপাড়ার বাসিন্দা শফিক বলেন,ভোর রাতে সেহরির সময় দুধ আর কলা দিয়ে ভাত খেয়ে রোজা রাখার উপায় নেই।পাশাপাশি সারা দিনের ক্লান্তিতে ইফতারের সময় চিড়ামুড়ি কলা খাওয়ারও কোন উপায় নেই।

এদিকে নগরীর ট্রাক টার্মিনাল পাইকারি কাচাবাজারে ব্যবসায়ীরা জানান, বেগুন, শসা ও লেবু চাহিদার তুলনায় সরবরাহ কম।এজন্য দাম বেড়েছ। বেগুন, শসার ও লেবুর সরবরাহ বাড়লে দাম কমবে।

এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। সরকার যদি নিয়মিত বাজার তদারকি করে এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে এ ধরনের অনৈতিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব। পাশাপাশি, সাধারণ মানুষও যদি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ জানায়, তাহলে বাজার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।