1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত - Khulnar Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

খুলনায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমনখুলনা প্রতিনিধি || অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০টি হুইল চেয়ার, দুই জনের মাঝে দুইটি ট্রাইসাইকেল, একজনের মাঝে কর্নার চেয়ার ও একজনের মাঝে টয়লেট চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন।

আলোচনাসভায় প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে সভায় পিএইচটি সেন্টারের তত্ত্বাধবায়ক মোঃ আবিদ হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী বেদ, আশার আলো স্কুলের অধ্যক্ষ লে. কমান্ডার সোহেল রানা, হিচাক এর মাহবুবা চৌধুরী, হাইকেয়ার স্কুলের শাহ তারিকুল ইসলাম, সুবর্ণকার্ডধারি মোঃ আরিফুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রতিবন্ধী বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন।

সভায় জানানো হয়,খুলনা জেলা সমাজসেবা কার্যালয় ৫৪ হাজার ১৯৯ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান করেছে। বয়স্ক ভাতা পাচ্ছেন এক লাখ ১২ হাজার দুইশত জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় জেলায় সাতশত ৬০জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও ৪৩ হাজার একশত ৪৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী ভাতা সহায়তা পাচ্ছেন। ১৩ জন হিজড়া জনগোষ্ঠী বিশেষ ভাতার আওতায় এসেছে। বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা পাচ্ছেন ৪৮ হাজার আটশত ৮৫ জন, অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার চারশত ৮৯জন শিক্ষার্থী উপবৃত্তি ও ৩৯ জন বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার দুইশত ৮৭ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন।

প্রসঙ্গত, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের সর্বশেষ তথ্য মতে সারাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৩৫ লাখ ২১ হাজার ৬০৬জন। এর মধ্যে ২১ লাখ ৩২ হাজার ৭৮৭ জন পুরুষ, ১৩ লাখ ৮৫ হাজার ৯১১ জন নারী ও দুই হাজার ৯০৮জন তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। প্রতিবন্ধিতা ধরণ বিবেচনায় অটিজম ৯০ হাজার ৪০৮ জন, শারীরিক প্রতিবন্ধিতা ১৮ লাখ ২৯ হাজার ১১৭ জন, দীর্ঘস্থায়ী মানসিক ও অসুস্থতাজনিত একলাখ ৩২ হাজার ৭৩০জন, দৃষ্টি প্রতিবন্ধিতা চার লাখ ৭২ হাজার ৫০৫জন, বাক প্রতিবন্ধিতা দুই লাখ ৮৮২ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা দুই লাখ ২৯ হাজার আট জন, শ্রবণ প্রতিবন্ধিতা এক লাখ ৪৭ হাজার ৫৭৭জন, প্রাবণ দৃষ্টি প্রতিবন্ধিতা ১৫ হাজার ৬৩জন, সেরিব্রাল পালিস এক লাখ ৩১ হাজার ১৩৯ জন বহুমাত্রিক প্রতিবন্ধিতা দুই লাখ ৪৫ হাজার ৯২৭ জন, ডাউন সিনড্রোম সাত হাজার একশত তিন জন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।