1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য,বিশেষ কোন ব্যক্তির জন্য নয়- ৩১ দফা বিএনপি’র প্রশিক্ষণ - Khulnar Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য,বিশেষ কোন ব্যক্তির জন্য নয়- ৩১ দফা বিএনপি’র প্রশিক্ষণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের যে কোনো নির্বাচন থেকে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে;তাই কেউ যদি কোন ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সকল নেতাদের ভুল শুধরে নিয়ে জনগনের পাশে থাকার আহবান জানিয়েছে তিনি বলেন,জনগনকে সাথে রাখুন, জনগনের সাথে থাকুন।

গতকাল সোমবার (০২ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগীয় বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা’ বিষয়ে খুলনা ও ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা এ প্রশিক্ষক কর্মশালায় অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করবো। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা বা স্ত্রীর নামে। এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে। যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে সহযোগিতা করবে।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা ক্ষমতায় যায়নি, যাবো কিনা জানি না। তখনই ক্ষমতায় যেতে পারবো, যখন জনগনের সমর্থন পাবো। নেতাকর্মীদের সকল কর্মকান্ড হচ্ছে বিএনপির আগামীদিনের ভবিষ্যৎ। আগামী দিনে এমন হতে হবে যাতে জনগন আপনার সাথে থাকে, বিএনপির সাথে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সকলের। আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। জনগনের সঙ্গে থাকুন,জনগনকে সঙ্গে রাখুন। বাংলাদেশের জনগনের আস্থা বিএনপির উপর আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সকলের।
তারেক রহমান বলেন, দেশ সকল মানুষের জন্য। গত কিছুদিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছে। গত ৫ মাস আগেও তারা বলেনি। কিন্তু বিএনপি দুই বছর আগে থেকে বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে। ৩১ দফা তারই প্রমাণ। গত ৩-৪ মাস সংস্কারের যে কথা বলছে। তার সবকিছুই ৩১ দফার মধ্যে রয়েছে। এই ৩১দফা শুধু বিএনপি’র নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সকল দলের।

তিনি বলেন, ৩১ দফা সফল করতে যে কোন মূল্যে জনগনের সমর্থন রাখতে হবে। দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে। কিভাবে জনগনকে পাশে রাখবেন। সব কিছুর লক্ষ্য হচ্ছে জনগনের সমর্থন আমাদের পক্ষে রাখা। একইসাথে আমাদের পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। ৩১ দফার সকল কিছু জনগনের মাঝে নিয়ে যেতে হবে। জনগনের ঘরে ঘরে পৌছে দিতে হবে। একইসাথে আমাদের প্রতি জনগনের আস্থা যে কোন মূল্যে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকে ছিলেন, তার থেকে সহজ হবে এই কাজটা জনগনের ঘরে পৌছে দেওয়ার জন্য। এতো কঠিন পথ যদি আপনারা পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন। তাহলে একটু কষ্ট করলেও ৩১ দফা আমরা জনগনের মাঝে নিয়ে যেতে পারি। এই কাজ আপনারা খুব সহজের সকলকে সাথে নিয়ে করতে সক্ষম হবেন।

তারেক রহমান বলেন, নারীর যোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি করা উচিৎ। এটি সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত। খালেদা জিয়া ক্ষমতায় এসে নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড তৈরি করবো। প্রান্তিক মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে মিনিমাম সহযোগিতা করার চেষ্টা করবো। এটি সব শ্রেণি পেশার মানুষ পাবে। ফ্যামিলি কার্ডটি পরিবারের মা বা স্ত্রীর নামে দেওয়া হবে। এরমাধ্যমে তার মর্যাদা বাড়বে। আর যে অর্থ শাস্রয় করবে সেই অর্থ সন্তানের স্বাস্থ্য ও লেখাপড়ায় ব্যয় করবে। এতে ভবিষ্যৎ সুন্দর একটি প্রজন্ম তৈরি হবে। সঞ্চিত অর্থ ৫ থেকে ১০ বছর পর তার অর্থনৈতিক শক্তি সৃষ্টি হবে। এতে পরিবারে তার আত্মমর্যাদা বাড়বে।

তিনি বলেন,আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে বৃক্ষরোপন, নদী ও খাল খনন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলায়ও এগিয়ে নেয়া হবে। এছাড়া তিনি ৩১ দফার বিভিন্ন বিষয় তুলে ধরেন নেতাকর্মীদের কাছে।
তারেক রহমান বলেন, রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য। বিশেষ কোন ব্যক্তির জন্য নয়। দেশের সম্পদ কিভাবে কাজে লাগানো যায় সেটি আমরা চেষ্টা করবো।

বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রশিক্ষক ছিলেন বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন প্রমুখ।

বিভাগীয় এ কর্মশালায় খুলনা অঞ্চলের ১০টি জেলা ও একটি মহানগরের এগারোটি ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দিনভর স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। সমাপনী পর্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারমান জনাব তারেক রহমানের দিক-নির্দেশনামুলক বক্তব্য শুনে জেলা-উপজেলা-ইউনিয়নের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।