1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || সমাজে এখনো হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। বাসস্থান, কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে হিজড়া সম্প্রদায় পিছিয়ে রয়েছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসার জন্য সরকারের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মহানগরীর সিএসএস আভা সেন্টারে হিজড়া জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভূক্তিকরন বিষয়ক খুলনা বিভাগীয় পর্যায়ে এডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।

এ সময় তারা আরও বলেন, আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনাদের সামর্থ্যানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হলে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠী এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (এল.এ) তাসলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে প্রান্তজ ফাইন্ডেশনের সহযোগিতায় ইউএসএআই ডি র অর্থায়নে সমতা প্রকল্পের অধীনে সভাটি অনুষ্ঠিত হয়। সমতা প্রকল্পে টিম লিডার এ কে এম মাহবুবুল ইসলামের পরিচালনায় সভা সঞ্চালনা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জনসংযোগ কর্মকর্তা জান্নাতে নাঈম ও প্রান্তজ ফাউন্ডেশনের সিবিও কো-অর্ডিনেটর মোঃ জাহিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম বদিউজ্জামান, জেলা সমাজসেবা কর্মকর্তা,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা,জেলা তথ্য অফিসের কর্মকর্তা,এনজিও কর্মকর্তা,শিক্ষক,আইনজীবী, সাংবাদিক সহ হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

সভায় অতিথিদের কাছে হিজড়াদের বঞ্চনার গল্পগুলো তুলে ধরেন বেশ কয়েকজন ভুক্তভোগী হিজরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।