1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আওয়ীমী লীগ কখনো মুক্তিযুদ্ধ করেনি : ড. আব্দুল মঈন খান - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট

আওয়ীমী লীগ কখনো মুক্তিযুদ্ধ করেনি : ড. আব্দুল মঈন খান

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা || বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ীমী লীগ কখনো মুক্তিযুদ্ধ করেনি। কেননা তারা মুক্তি যুদ্ধে বিশ্বাসী ছিল না। যে মা পাকিস্তানী হানাদান বাহিনীর ভয়ে রাতের আধারে আলো না জ্বেলে রান্না করে সন্তানকে খাইয়ে মাথায় হাত দিয়ে বলেছিলো মুক্তিযুদ্ধে যাও সেই মুত্তিযোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে দেশের এক নম্বর মুক্তিযোদ্ধা। শনিবার সন্ধ্যায় খুলনা শহীদ হাদিস পার্কে মহানগর বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ বাকশাল কায়েম করে এক দলীয় সরকার প্রবর্তন করেছিলো। কিন্তু পরবর্তী ৭ নভেম্বর দেশের জনগণ বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলো। এর মধ্যদিয়ে দেশে আবার বহু দলীয় গণতন্ত্র পদ্ধতি চালু হয়েচিল। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পৃথিবীতে এমন কোন সমাজ নেই যেটা সংস্কার প্রয়োজন হয়না।

তাই আমাদেরও প্রয়োজন আছে। তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কোন কোন সংস্কার অত্যাবশ্যক সেগুলো করতে হবে। নির্বাচন কমিশন সাজাতে হবে। এসব করে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কমিটির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমান কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সৈয়দা নার্গিস আলী, রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন খুলনা নগর কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।