1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।২৮ শে অক্টোবর বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কবীরুল ইসলাম বলেছেন,বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা এদেশে হত্যা,জুলুম-নির্যাতন,গায়বী মামলা,গুম,খুন,লুটপাটের রাষ্ট্র গড়ে তুলেছিল। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্রীয় নেতাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসি দিয়ে শহিদ করেছে।এদেশের দেশপ্রেমী ছাত্র জনতা জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের ক্ষমতার মসনদ ছেড়ে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এ রক্ত স্নাত বিপ্লবকে জামায়াতে ইসলামী বৃথা হতে দিবে না। শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে চালিত জামায়াত শিবির নেতাদের ওপর চালানো লগি বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবীতে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিঘলিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার আঞ্চলিক সহকারি পরিচালক খান গোলাম রসূল,খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য স ম এনামুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক দিঘলিয়া উপজেলা আমির ও খুলনা জেলা শুরা সদস্য মাওলানা শহিদুল্লাহ, জামাতে ইসলামী দিঘলিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন,দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কর্ম পরিষদ সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম,জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ রহিম।বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ শওকত মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোল্লা খলিলুর রহমান,সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান,গাজীহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীও ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।