1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অপপ্রচা‌রের প্রতিবা‌দে যা বল‌লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি‌নি‌ধি রাতুল - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক

অপপ্রচা‌রের প্রতিবা‌দে যা বল‌লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি‌নি‌ধি রাতুল

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বার শেয়ার হয়েছে

শাহিদুল ইসলাম,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রায় সাংবাদিক সিরাজুদ্দৌলা লিংকনের স্ত্রী-সন্তানকে মারধর ও বা‌ড়ি লুটপা‌টে‌র ঘটনার না‌মে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রার ছাত্রপ্রতি‌নি‌ধি মোশাররফ হোসেন রাতুলের না‌মে অপবাদ দেয়া হয়। এছাড়া তার বিরু‌দ্ধে ক‌য়েক‌টি প‌ত্রিকায় মিথ‌্যা তথ‌্য দি‌য়ে উদ্যেশ‌্য প্রণো‌দিত প্রতি‌বেদন করা হ‌য়ে‌ছে।আজ শ‌নিবার (২৬ অ‌ক্টোবর) সকা‌লে কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে এ দা‌বি ক‌রেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপ‌জেলার ছাত্রপ্রতি‌নি‌ধি মোশাররফ হোসেন রাতুল।

সংবাদ সম্মেলনে লি‌খিত বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন,আমি মোশাররফ হোসেন রাতুল, গত ২৩ অষ্টোবর বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ ছাত্রলীগ নিষিদ্ধ এবং রাষ্ট্রপ্রতি চুপ্পুর পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশের আয়োজন করি। উক্ত সমাবেশে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি বক্তব্য রাখি। সেখানে কয়রা থানার কয়েকজন অপ-সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলি।

যারা গত ৫ আগস্টের পূর্বে আওয়ামী দোসরদের সাথে মিলে জনগনকে হয়রানি করেছে। মানুষের কাছ থেকে অর্থ নেওয়া,অন্যায়ভাবে বিএন‌পি-জামায়াত-শিবির ট্যাগ দিয়ে গ্রেফতার করানোসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো। তারই ধারাবাহিকতায় ওই সময় কিছু সাংবাদিকদের অপকর্ম তুলে ধরে বক্তব্য রাখি। সন্ধ্যার পূর্বে মিছিল শেষে আমরা সকলে বাড়ি চলে আসি। কিন্তু সিরাজুদ্দৌলা লিংকন দাবী করে আমার নেতৃত্বে তার বাড়ি সন্ধ্যায় হামলা হয় এবং বিভিন্ন লুটপাট হয় যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।এটা সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্যেশ‌্যপ্রণোদিত ঘটনা।

মূলত বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করতে ও তা‌দের পূর্বের অপকর্ম ঢাকতে মূলত আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের চেষ্টায় লিপ্ত হয়। এছাড়া তার সহকর্মীদের দি‌য়ে কয়েকটি পত্রিকার কয়রা প্রতি‌নি‌ধিরা আমার বিরু‌দ্ধে মিথ‌্যা দি‌য়ে প্রতি‌বেদন করায়। কোন সত্যতা যাচাই না করে তারাও ক‌য়েক‌টি পত্রিকার প্রতি‌নি‌ধি আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার মানহানি করেছে। তার তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে রাতুল আরও ব‌লেন,সাংবাদিকরা সমাজের দর্পন। কিন্তু তারা যখন নী‌তিনৈ‌তিকতার জায়গা থেকে সরে চাটুকারিতা, দলীয় লেজুড়বৃত্তি শুরু করে সংবাদ তৈ‌রি করে তখন সেটা সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা ছাড়া কিছু নয়। আপনা‌দের লেখ‌নির মাধ‌্যমে প্রকৃত সত‌্য তু‌লে আনার আহবান জানাই। আর আমার বি‌রু‌দ্ধে মিথ‌্যা ও ভি‌ত্তিহীন অভি‌যোগ সা‌জি‌য়ে আমার ভাবমূ‌র্তি নষ্ট করার পাশাপা‌শি ভা‌লো কা‌জের প্রতিবন্ধকতা সৃ‌ষ্টির চেষ্টা করা হ‌চ্ছে। এসময় তার নামে অপবাদ ছড়া‌নো ব‌্যক্তি‌দের বিরুদ্ধে তদন্ত সা‌পেক্ষ যথাযথ ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য প্রশাস‌নের কা‌ছে দা‌বি জানান। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।