1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাংবাদিককে না পেয়ে স্ত্রী-সন্তানকে মারধর, বাড়িতে ভাঙচুর - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক

সাংবাদিককে না পেয়ে স্ত্রী-সন্তানকে মারধর, বাড়িতে ভাঙচুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার শেয়ার হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি || খুলনার কয়রায় ভোরের কাগজের সাংবাদিক সিরাজুদ্দৌলা লিংকনকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে মারধর করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে ২ নম্বর কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংবাদিক লিংকনের স্ত্রী রোকেয়া আকতার জানিয়েছেন, বুধবার রাত ৮টার দিকে ৮-১০টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। তারা সাংবাদিক লিংকনের নাম ধরে ডাকতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাড়ির গেট বন্ধ থাকায় তারা জোরে ধাক্কাধাক্কি করতে থাকে। এক পর্যায়ে ভাঙার চেষ্টা করলে তিনি এগিয়ে গিয়ে গেট খুলে দিলে ২০-২৫ জন যুবক ঘরে ঢুকে সাংবাদিক লিংকনকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায়। এতে বাঁধা দিলে তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় রোকেয়া আকতারের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এছাড়া আলমারিতে থাকা টাকাপয়সাও নিয়ে যায় তারা।

ঘটনার সময় ওই বাড়িতে ছিলেন সাংবাদিক লিংকনের বিশ্ববিদ্যালয় পড়–য়া ভাগ্নি সোনিয়া সুলতানা। তিনি বলেন, দুর্বৃত্তদের সকলের মুখে মাস্ক পরা ছিল। তার বাড়িতে ঢুকে মামাকে (লিংকন) খুঁজে না পেয়ে মামিকে ও তার কোলে থাকা শিশু সন্তানকে মারধর করে সোনার গহনা ছিনিয়ে নেয়। তাঁরা আমাকেও মারধর করে মামা কোথায় লুকিয়ে আছে জানতে চায়। ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

সাংবাদিক সিরাজুদ্দৌলা লিংকন বলেন, হামলার ঘটনার আগে বুধবার বিকালে উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল হাসান আমাকে জড়িয়ে বক্তব্য রাখেন। পরে তার নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছে। আগেই আমি বাড়ি থেকে বের হয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছি। তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। ঘটনার পর থেকে বাড়ির নারী শিশুরা আতঙ্কে আছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

জানতে চাইলে রাতুল হাসান অভিযোগ অস্বীকার বলেন, বুধবার বিকালে কয়রা সদরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে কয়েকজন সাংবাদিকের বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। এ সময় সাংবাদিক লিংকনের নাম উঠে আসে। পরে শুনেছি সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে। সেখানে আমার নাম জড়ানো হচ্ছে। আমি কোনোভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত নই।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ বলেন, এভাবে রাতের আঁধারে কারো বাড়িতে হামলা ও নারী শিশুকে মারধর করা গুরুতর অপরাধ। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম বলেন, খবর পেয়ে সাংবাদিকের বাড়িতে পুলিশ সদস্যদের পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।