1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার পূজা মন্ডপের নিরাপত্তার বিষয় পরিদর্শন করেন ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক

দিঘলিয়ার পূজা মন্ডপের নিরাপত্তার বিষয় পরিদর্শন করেন ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || গতকাল ৭ অক্টোবর সোমবার সকাল থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ গুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা তিতুমীর এর ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান (এনডি), এনজিপি, পিএসসি।

পূজামন্ডপ গুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান দিঘলিয়া উপজেলা চত্বরে পৌঁছালে দিঘলিয়া উপজেলার দায়িত্বে নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমন্ডার মোঃ মহিউদ্দিন মাহমুদ, (এস), বিএন (পি নং ২৬৫০) উপজেলার পুজামন্ডপ গুলির ভৌগলিক অবস্থান, ইউনিয়নগুলির পূজামণ্ডপ সংখ্যা ও স্থানীয়ভাবে পূজামন্ডপ গুলোতে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলির বর্ণনা দেন।
পূজা মন্ডপ সমূহ পরিদর্শন কালে দিঘলিয়া উপজেলায় নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মাহমুদ (এস), উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, লেফটেন্যান্ট আব্দুল বাছেদ পাঠান টুটুল (এক্স) এবং বাংলাদেশ নেভির বিভিন্ন পর্যায়ের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ তার সঙ্গে ছিলেন।

এছাড়াও দিঘলিয়ার সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, মনিরুজ্জামান, এসএম মেহেদী হাসান, রুবেল, এস এম শামীম, শেখ শামীমুল ইসলাম, আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা পরিদর্শনে গিয়ে পূজা উদযাপন কমিটি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান
এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব এবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। পূজামন্ডপ গুলি পরিদর্শনকালে তিনি পূজামন্ডপে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যদের সজাগ দৃষ্টিতে সার্বক্ষণিক পালাক্রমে দিবারাতে পাহারা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

তিনি পূজামণ্ডপ কমিটির গঠিত স্বেচ্ছাসেবকদের শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসারদের সাথে সর্বদা সজাগ দৃষ্টি রেখে ডিউটি পালনের পরামর্শ দেন। এ সময় তিনি সকল পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান করেন। এ সময় তিনি সার্বক্ষণিক যৌথবাহিনীর টহল টিমের মুভমেন্ট অব্যাহত থাকবে বলে জানান

পরে তিনি সাংবাদিকদের দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব চলাকালীন দিনগুলোতে গৃহীত পদক্ষেপগুলির ব্রীফ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।