1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা-মোংলা মহাসড়কের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন - Khulnar Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ৫ম তম ভাগবত পাঠের অনুষ্ঠান কেশবপুরে কেশবপুরের পিএফজির উদ্যোগে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত দূরপাল্লা ও গণপরিবহনের ক্ষেত্রে থাকছেনা রেশনিং;ব্যক্তিগত যানবাহনের জন্য নেই কোনো নির্দেশনা খুলনার দিঘলিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে যুবক আহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অধ্যক্ষ কবিরুল ইসলাম কুরআনের আইনের মাধ্যমে ইমসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব যশোরে ডেঙ্গু প্রতিরোধে জেনারেল হাসপাতালের সচেতনতামূলক র‍্যালী মোংলায় কোস্ট গার্ডের প্যানথার স্টাইলে অভিযান; ১৯৭ বোতল বিদেশি মদ’সহ আটক ১ যশোরে বিপুল পরিমাণ আইসের কাঁচামালসহ নারী গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন যশোর কোতোয়ালী থানার বিতর্কিত ওসি ফারুকের বিদায়; নতুন ওসি মাসুম খাঁন তেরখাদায় বিএনপির নেতাকর্মীদের ইফতার সামগ্রী বিতরণ মোংলায় সড়ক দুর্ঘটনায় কয়রার নববধুসহ ১৩ জন নিহত খুলনায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি,সোনাডাঙ্গা থানায় মামলা কেশবপুরে বারুইহাটিতে দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কেশবপুর ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার আর নাই পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ শিশুসহ ১৩ জন নিহত কয়রায় জ্বালানি তেলের অতিরিক্ত দামের অভিযোগে বাজার মনিটরিং, জরিমানা না হওয়ায় প্রশ্ন দিঘলিয়ায় আবারো দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত  নতুন টাকা পণ্য হিসেবে বিক্রি দন্ডনীয় অপরাধ-বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

খুলনা-মোংলা মহাসড়কের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট|| বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মোংলা পৌরসভার সরকারি কবরস্থানে তাদের দাফন করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে শেলাবুনিয়া গ্রামের পরিবেশ।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুর রাজ্জাকের পাঁচ ছেলে ও এক মেয়ে ছিল। গতকালের দুর্ঘটনায় তার দুই ছেলে, এক মেয়ে, এক পুত্রবধূ ও চার নাতি-নাতনি নিহত হয়েছেন। বর্তমানে জীবিত আছেন তার তিন ছেলে ও তাদের মা। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে হারানো আব্দুর রাজ্জাকের বড় ছেলে আশরাফুল আলম জনি বলেন,আমার সব শেষ হয়ে গেছে।
স্ত্রী,সন্তান,ভাই-বোন সবাইকে হারালাম। আমি একা হয়ে গেলাম। এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান চৌধুরী ঘটনাস্থল ও নিহতদের বাড়ি পরিদর্শন করেছেন।

নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন । তিনি বলেন, ‘জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিহত প্রত্যেক সদস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার ছেলে বর আহাদুর রহমান সাব্বির, সাব্বিরের ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ঐশীর ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল, তাদের ছেলে আলিফ এবং মেয়ে আরফা ও ইরাম। এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন মাইক্রোবাসচালক মো. নাঈম শেখ। তার বাড়ি রামপাল উপজেলার জিগির মোল্লা এলাকায়।

অন্যদিকে কনের পক্ষের নিহতরা হলেন— নববধূ মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।