1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় ১০ দিনে ৩ ডাকাতি, ছিনতাই-১ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

তেরখাদায় ১০ দিনে ৩ ডাকাতি, ছিনতাই-১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৮ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।৭ দিনের ব্যবধানে খুলনা জেলার তেরখাদা উপজেলার বলর্দ্ধনা গ্রামে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

ডাকাতদল গত ১০ ই মার্চ দিবাগত রাত ১টার দিকে বলর্দ্ধনা গ্রামের সেনা সদস্য বিশ্বজিৎ কুমার দাসের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল সহ ১৫ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতি সাধন করে।

ডাকাত দল বিশ্বজিৎ কুমার দাসের ঘরের ৪টা রুমের সমুদয় মালামাল তছনছ করে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, ৭/৮ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল বিশ্বজিতের ঘরের গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে বিশ্বজিত দাসের স্ত্রী সুপ্রিয়ার রুমে প্রবেশ করে তাকে ঘুম থেকে জাগিয়ে অস্ত্র উচিয়ে বলে বউদি কোনো শব্দ না করে যা যা আছে দিয়ে দেন। আলমারি, সোকেস, ওয়ারড্রপের চাবি দেন। না দিলে আপনাকে ও আপনার ছেলেকে শেষ করে দেবো। এ কথা বলেই সুপ্রিয়ার গলার চেইন খুলতে যায়। এ সময় সুপ্রিয়া বলেন, আমার গায়ে হাত দিয়েন না। আমি খুলে দিচ্ছি। চাবিও দেখিয়ে দেন। সুপ্রিয়া নির্বাক হয়ে নিজের গলার চেইন, হাতের চুরি ও কানের দুল খুলে দেন।
পরে ডাকাতদল বিশ্বজিতের মায়ের ঘরে প্রবেশ করে আলমারি থেকে একটি স্বর্ণের চেইন এবং দুইটা কানের দুল এবং মেটে ব্যাংক এবং সুপ্রিয়ার ভেনেটি ব্যাগ থেকে ২০হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদল ঘরের দেড়তলায় উঠে গিয়ে সেখান থাকা দুই ট্রাংক, ঘরে থাকা আলমারি, সোকেস, ওয়ারড্রপ, ড্রেসিং টেবিলের ড্রয়ার এবং ৪টি রুমের সকল মালামাল তছনছ করে। সুপ্রিয়া জানান, ডাকাতদল জুতার ভিতরেও টাকা ও স্বর্ণের সন্ধান করে। বিশ্বজিৎ চাকরি করার সুবাদে বাইরে থাকেন। বাড়িতে তার স্ত্রী, মাতা এবং ৩ বছরের পুত্র স্নিগ্ধজিৎ দাস থাকে।

ডাকাতদল যাওয়ার সময় বলে যায়, চিৎকার করবেন না। কাউকে জানাবেন না। কাউকে জানালে আবার দেখা হবে।
এ ঘটনার পর এলাকাবাসী দৌড়ে এসে থানা পুলিশকে জানায়। সুপ্রিয়া জানান, ঘটনার অনেক পরে পুলিশ আসে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোঃ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়টি তিনি জানতে পেরেছেন।
তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। উল্লেখ্য যে, চলতি মাসের গোড়ার দিকে তেরখাদা সদরে উপজেলা পরিষদের অদূরে জাহিদুল ইসলামের বাড়িতে এবং কামারোল গ্রামের শিক্ষক অপর্না রানী বিশ্বাসের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।এছাড়া গাজীপুর এলাকায় একটি ছিনতাই সংঘটিত হয়।

এ সব বিষয়ে তেরখাদা থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। এদিকে প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই আর চুরির ঘটনা ঘটায় জনমনে আতংক, আশংকা আর উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটছে সকল শ্রেণি পেশার লোকদের।
এসব ঘটনা থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।