এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ খাঁ হত্যা মামলার প্রধান আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদ কে আটক করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দিঘলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদকে ঢাকা থেকে খুলনায় আনা হচ্ছে।
তিনি আরও জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে যুবদল নেতা মুরাদ খাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।