নিজস্ব প্রতিনিধি || খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক সাবেক শ্রমিক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।এঘটনায় পালানোর সময় পুলিশ জনতার সহযোগিতায় অস্ত্রসহ কিলিং মিশনে অংশ নেওয়া আশোক ঘোষ নামে একজনকে আটক করে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
এঘটনায় জনতার হাতে আটক হওয়া কিলিংমিশনে অংশ নেওয়া এক খুনি,যার নাম অশোক ঘোষ।পুলিশ জানিয়েছে,খুনি অশোক ঘোষের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,এই হত্যাকাণ্ডের সঙ্গে মোট সাতজন জড়িত ছিল।তাদের মধ্যে তিন জনকে সরাসরি খুন করতে দেখা যায় সিসি ফুটেজে।আটক খুনি অশোক ঘোষ ৫০,০০০ টাকা পাওয়ার কথায় খুনে অংশ নেয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।