নিউজ ডেস্ক।।জ্বালানি সংকটের মধ্যে দূরপাল্লা ও গণপরিবহনের যানবাহনে তেলের রেশনিং সীমা আজ (১৪ মার্চ) রাত থেকে থাকছে না। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, “রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো। তাই দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আর থাকবে না।”তবে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির জন্য নেই নতুন কোনো নির্দেশনা।
বলবৎ রয়েছে পুরোনো রেশনিং পদ্ধতি :
মোটরসাইকেল: দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল/অকটেনব্যক্তিগত গাড়ি: দিনে সর্বোচ্চ ১০ লিটার
এসইউভি ও মাইক্রোবাস: দিনে ২০–২৫ লিটার
পিকআপ/লোকাল বাস: দিনে ৭০–৮০ লিটার ডিজেল।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।