1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শিক্ষার্থীর ঘর থেকে অত্যাধুনিক  ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

শিক্ষার্থীর ঘর থেকে অত্যাধুনিক  ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২০৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নড়াইলের কালিয়ায় সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (৮ জুন) রাত সাড়ে ১১ টা থেকে ভোর রাত ৪ টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান।

সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।

সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নিচে গোপন করে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।

পরে উদ্ধাকৃত উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।