1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বর্ণাঢ্য আয়োজনে খুলনায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন || বর্ণাঢ্য আয়োজনে খুলনায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার বেগম কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে খুলনা প্রেস ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে ক্লাবের ব্যাংকুয়েট হলে গিয়ে শেষ হয়। কালবেলার খুলনা রিপোর্টার বশির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে কালবেলা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা মাত্র ২ বছরে তার দৃঢ় উপস্থিতি প্রতিষ্ঠিত করেছে। কালবেলা সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। পত্রিকাটির সফলতা কামনা করছি। আপনারা এগিয়ে যান,বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে। বিশ্বাস করি কালবেলা আগামী দিনে জনগণের কন্ঠস্বর হিসেবে কাজ করবে।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় মো. তৈয়েবুর রহমানকে। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর বিনাপারিশ্রমিকে কবর খুড়ে মানুষের দাফনে সহযোগিতা করছেন।

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার বেগম বলেন, আমি গর্বিত যে নতুন একটা দেশ পেয়েছি। আমি এখানে আসতে পেরেছি আমার ছেলের কারণে কোনদিনও কল্পনাও করতে পারিনি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই পত্রিকাটি যে ভালোভাবে চলে সেই কামনা করছি।

অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মাহমুদ সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারি এড জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, জাময়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম,খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেহ সহ সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন,খুলনা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মিজানুর রহমান মিল্টন, কৌশিক দে,আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নুর,মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু,নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী,সমকাল খুলনার রিপোর্টার হাসান হিমালয়,সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, অধিকার খুলনা বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক মোঃ নুরুজ্জামান,শামসুদ্দীন দোহা,দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, এসএ টিভির খুলনা ব্যুরো চীফ রকিবুল ইসলাম মতি,ঢাকা পোস্টের ব্যুরো প্রধান মোহাম্মদ মিলন, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল, দেশ রুপান্তরের ব্যুরো প্রধান এসএম আমিনুল ইসলাম,সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, ইনকিলাব ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল,খুলনা গেজেট’র স্টাফ রিপোর্টার একরামুল হক লিপু,সাংবাদিক মাসরুর হোসেন,বেল্লাল হোসেন সজল,রফিক আলী, তানজিম আহমেদ,সাইফুল ইসলাম,মানজারুল ইসরাম,এমএ সাদী, কামাল মোস্তফা,কালবেলার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।