1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে হামিদপুর নৈশপ্রহরীকে রড ও চাকু দিয়ে হামলা হাসপাতালে চিকিৎসাধীন - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরে হামিদপুর নৈশপ্রহরীকে রড ও চাকু দিয়ে হামলা হাসপাতালে চিকিৎসাধীন

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৯৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার হামিদপুর মাঠপাড়া এলাকায় এক নৈশপ্রহরীর ওপর সন্ত্রাসীরা রড ও চাকু দিয়ে হামলা চালিয়ে আহত করেছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ রাত ১২ টার কাছাকাছি সময় হামিদপুর মাঠপাড়া বালির মাঠ এলাকায় ।আহত ব্যক্তির নাম মহাসিন আলী ৫৫। তিনি মৃত জমির উদ্দিন সরদারের পুত্র। গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ার বাজার ইউনিয়নের বাদনডাঙ্গা গ্রামে।

বর্তমানে তিনি যশোর সদর উপজেলা হামিদপুর শিকদারপাড়া গোলাম মওলা বকশের বাড়িতে বসবাস করে এবং পেশায় একজন পুকুরের নৈশপ্রহরী।স্থানীয় সূত্রে জানিয়েছেন, রাতে পুকুর পাহারা দিতে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের দুইজন ব্যক্তি তার গতিরোধ করে। এরপর তারা রড দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।সেই সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে রাত ১ টার সময় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালে সঙ্গে আসা ভাগ্নে জানান,মামা খুবই শান্ত মানুষ, কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। কে বা কারা এভাবে হামলা করল, তা আমরা বুঝে উঠতে পারছি না।যশোর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাটির বিষয়ে অবগত হয়েছে এবং ইতোমধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।