1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বোয়ালমারীতে নিতাই রায় চৌধুরীর গাড়ী আটকে বিক্ষোভ - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

বোয়ালমারীতে নিতাই রায় চৌধুরীর গাড়ী আটকে বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার শেয়ার হয়েছে

রিয়াজ মুস্তাফিজ- ফরিদপুর।।ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ মানববন্ধন করে দলের পদবঞ্চিত অংশ। এ সময় দলটির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করে নেতা কর্মীরা। এ সময় আন্দোলন কারীরা আওয়ামীলীগ পুনর্বাসিত কমিটি বাতিল ও বিতর্কিত কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবি জানান।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের ব্যস্ততম এলাকা চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিকভাবে অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আটকা পড়েন।

এসময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কমিটি বাতিলের দাবি ও বিতর্কিত কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ পদ পদবিতে থাকা প্রায় ৭০জনকে বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দমতো কমিটি দিয়েছেন। এতে দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত ও অবমূল্যায়িত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ, হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।