1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু। - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু।

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৩ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামের এক আসামির মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।পুলিশের দেওয়া সূত্র মতে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার’সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফর’সহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এর আগেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।