1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,খুলনা।।বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা ‘মদিনা-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ও তার ২৪ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’।

জানা যায়, ট্রলারটি মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল। এসময় নিয়মিত টহলরত বানৌজা অপরাজেয় র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে বিপদগ্রস্ত অবস্থায় সনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

জাহাজটি কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা গভীর সমুদ্রে আটকা পড়ে ছিলেন এবং ট্রলারের যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় বাইরের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জানা যায়, ‘মদিনা-৬’ ট্রলারটি গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে কুতুবদিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।

প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজটি উদ্ধার অভিযান পরিচালনা করে ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে ট্রলার ও জেলেদের নিরাপদে সুন্দরবন সংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ‘কোস্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করা হয়।নৌবাহিনীর দ্রুত ও মানবিক এই পদক্ষেপে সমুদ্রে বিপদগ্রস্ত জেলেরা প্রাণে রক্ষা পান। বর্তমানে সবাই সুস্থ আছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।