1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে এক পরিবারের সকলকে অজ্ঞান করে স্বর্ণালংকার-টাকাসহ মালামাল লু-ট - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

কেশবপুরে এক পরিবারের সকলকে অজ্ঞান করে স্বর্ণালংকার-টাকাসহ মালামাল লু-ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৩৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে বুধবার রাতে অজ্ঞান পার্টি একই পরিবারের তিনজনকে অচেতন করে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সর্বস্ব লু-ট করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পারিবারিক ও থানা সূত্রে জানায় গেছে, বুধবার (২৭ আগস্ট-২৫) উপজেলার হাসানপুর বাজার দক্ষিণপাড়ার একটি পরিবারের তিনজন সন্ধ্যায় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন। তারা হলেন, হাসানপুর বাজার দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান দপ্তরী (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও মেয়ে শান্তা (২৪)। গভীর রাতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সময় দুর্বৃত্তরা আলমারিতে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার নগদ টাকা, প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
প্রতিবেশী তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন সবায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এবং ঘর তছনছ করে সব নিয়ে গেছে। হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, “এলাকায় প্রায়ই অজ্ঞান পার্টি ও চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।” তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওই বাড়িতে তিনজন লোক সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আর কেউ এ সময় বাড়িতে ছিলেন না। চোরেরা মালামাল চুরি করে নিয়ে গেছে স্বীকার করে তিনি জানান, তারা মৌখিকভাবে থানায় এসে অভিযোগ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।