1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আলফাডাঙ্গায় মধুমতির পানি বৃদ্ধি ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরন - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

আলফাডাঙ্গায় মধুমতির পানি বৃদ্ধি ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরন

  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৯৬ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম মুস্তাফিজ,নিজস্ব প্রতিবেদক।। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর পানি বৃদ্ধি ও ভাঙ্গনকবলিত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী চাল বিতরন করেছে উপজেলা প্রশাসন।

গত ১৯ ও ২০ আগষ্ট উপজেলার কাতলাশুর স্বপ্ননগর ও টিটা পানাইল ইকড়াইলসহ নদী ভাঙ্গন ও প্লাবিত অঞ্চলে এ সহায়তা পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ২০ আগষ্ট টগরবন্দ ইউনিয়নের টিটা, পানাইল ও ইকড়াইলসহ নদীভাঙন এলাকার ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দপ্রাপ্ত ২,০০,০০০ (দুই লক্ষ টাকা- প্রতিটি পরিবারকে ৪,০০০ টাকা করে) দেয়া হয়।
এ ছাড়া ১৯ আগষ্ট গোপালপুর ইউনিয়নের কাতলাসুর আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ২৬০ টি পরিবারের মাঝে ৪ মেট্রিক টন চাল (প্রতিটি পরিবারকে অন্তত ১৫ কেজি করে) পৌঁছে দেয়া হয়েছে৷

গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দরা চাল পেয়ে খুশি। তারা জানান, এমনিতেই আমরা দিন এনে দিন খাই। তারপরে বন্যার কারনে আমরা খুব অভাবের শধ্যে আছি। সরকারের পক্ষ থেকে চাল পেয়ে তারা কিছুদিনের জন্যে হলেও পেট পুরে খেতে পারবেন বলে জানান।

টগরবন্দ ইউনিয়নের টিটা পানাইল ইকড়াইলের ভাঙ্গকবলিত কবষতিগ্রস্থরাও নগদ অর্থ সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, উপজেলা প্রশাসন নদী ভাঙ্গনসহ সব ধরনের প্রাকৃতিক দূর্যোগে পাশে থাকবে। শুধু তাই নয় অসুস্থরোগী, অসহায় গৃহহীণ, মানবেতর জীবন যাপন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি আমরা।

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।