1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শরণখোলায় জলাতঙ্ক আক্রান্ত গরুর মাংস বিক্রি, ব্যবসায়ী পলাতক - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

শরণখোলায় জলাতঙ্ক আক্রান্ত গরুর মাংস বিক্রি, ব্যবসায়ী পলাতক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৯৪ বার শেয়ার হয়েছে

শেখ নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)।।বাগেরহাটের শরণখোলায় জলাতঙ্ক (র‌্যাবিস) আক্রান্ত একটি গরুর মাংস বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ মাংস জব্দ করেছে এলাকাবাসী। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের কৃষক রনি আক্রান্ত গরুটি মাত্র পাঁচ হাজার টাকায় রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের মাংস ব্যবসায়ী আল আমিনের কাছে বিক্রি করেন। পরে আল আমিন গরুটি জবাই করে কিছু মাংস বাজারে বিক্রি করেন এবং বাকি অংশ বাড়িতে সংরক্ষণ করেন।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী আল আমিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাংস উদ্ধার করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন জুয়েল জানান, আক্রান্ত পশুর মাংস খেলে জলাতঙ্কসহ প্রাণঘাতী রোগের ঝুঁকি থাকে। উদ্ধার করা মাংস পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযুক্ত আল আমিন এর আগেও মৃত পশুর মাংস বিক্রির অপরাধে দুইবার কারাদণ্ড ও জরিমানা ভোগ করেছেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।