1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে জরুরী কথা আছে বলে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগে - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরে জরুরী কথা আছে বলে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগে

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে জরুরি কথা আছে বলে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

রোববার রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী নিজেই। অভিযুক্ত সোহেল যশোর স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। এদিকে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। গত শুক্রবার সকালে ডেকে নিয়ে ডিপো ইনচার্জকে ধর্ষণের পর বেধড়ক মারপিট করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেছিল সোহেল। এসব বিষয়ে জানা জানি করলে তা ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

অন্যদিকে গা-ঢাকা দিয়েছেন সেই সোহেল।ওই নারীর অভিযোগ চার-পাঁচ মাস আগে সোহেল তাদের কোম্পানির ডিলারশিপ নেন। সেখান থেকেই সোহেলের সঙ্গে তার পরিচয় হয়। তাদের পণ্য ছিল বিভিন্ন পশু-পাখির খাবার ও ওষুধ। সোহেল স্টেডিয়ামপাড়ায় তার বাড়ির পাশে একটি ডিলার অফিস নেন। গত ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে অফিসে ডিলারদের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে সোহেল তার মোবাইল নম্বর নেন। ওই দিনই রাত আটটার পর তিনি কল করে বাড়ির সামনে গিয়ে কথা বলেন। এসময় তাকে বলা হয় শুক্রবার সকালে তার অফিসে যেতে হবে একটু সমস্যা হয়েছে।সকালে ওই নারী প্রথমে তার অফিসে যান।

গিয়ে দেখেন তালা মারা। এরপর সোহেল তাকে তার ফ্লাট বাসায় নিয়ে যান। সেখানে গিয়ে দেখেন কেউই নেই। সেখান থেকে চলে আসতে চাইলে তাকে মারপিট করা হয়। এরপর সোহেল তার মুখে হিজাব গুঁজে দেন। পরে তাকে ধর্ষণ করে এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এসব বিষয়ে কাউ কে জানালে হত্যার হুমকি দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখান। পরে বাদী তার বাড়ি থেকে চলে আসেন। থানায় অভিযোগ দিলে পুলিশ তা তদন্ত করে সত্যতা পেয়ে মামলা রেকর্ড করে।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা রেকর্ড হয়েছে। বাদীকে মেডিকেল করানো হয়েছে। আদালতে আজ তার জবানবন্দি প্রদানের কথা রয়েছে। অন্যদিকে, পুলিশ সোহেলকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।উল্লেখ্য, এর আগেও এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে ওই সোহেলের বিরুদ্ধে।

এসব ঘটনায় মামলাও হয়েছে। খেয়েছেন গণপিটুনিও। এছাড়া নিজের স্ত্রীকে হত্যার সঙ্গেও জড়িত ছিলেন সমালোচিত এই আলোচিত সোহেল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।