1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে চোর সিন্ডিকেটের হামলায় এক যুবক নিহত - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরে চোর সিন্ডিকেটের হামলায় এক যুবক নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৮১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে চোর সিন্ডিকেটের হামলায় এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা, মা ও ছোট ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ৯ অক্টোবর সকালে দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের একটি ইজিবাইক সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে আলোচিত চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম ও তার চক্রকে সন্দেহ করে আসছিল।

ইজিবাইক ফেরত চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে রবিউল ইসলামের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মধু গাজীর বাড়িতে হামলা চালায়।প্রথমেই চঞ্চল মাহমুদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। ঠেকাতে এগিয়ে গেলে তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা সটকে পড়ে।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চঞ্চল মাহমুদসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। তার বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলামসহ তার সহযোগী বিল্লাল হোসেন ও মুন্নাকে আটক করেছে পুলিশ।যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর অপারেশন মোমিন বলেন,ঘটনার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে।

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।