1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে গরু চুরির সময় গণপিটুনিতে আহত এক চোর বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়িয়ে দিয়েছে চোরাকারবারির গাড়ি - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরে গরু চুরির সময় গণপিটুনিতে আহত এক চোর বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়িয়ে দিয়েছে চোরাকারবারির গাড়ি

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের কচুয়ায় গভীর রাতে গরু চুরির চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে এক চোরাকারবারি। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ফেলে যাওয়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ এসে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটেছে আজ, বুধবার রাত ৩টার সময় যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ গরু চোরের একটি দল রায়মানিক গ্রামের বাহারুল ইসলাম (৪৫) এবং পলাশ (২৪)-এর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। শেষ রাতে তারা গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রাকে তোলার চেষ্টা করছিল। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেলে চোরদের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।এই সংঘর্ষের মধ্যেই চোর দলের সদস্য হাসান (২২) জনতার হাতে ধরা পড়ে। সুযোগ বুঝে অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাতেনাতে ধরা পড়া ওই চোরাকারবারিকে বিক্ষিপ্ত জনতা গণপিটুনি দেয়। একইসঙ্গে তারা চোরদের ফেলে যাওয়া যানবাহনেও আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের একটি দল। পুলিশ জনরোষ থেকে হাসানকে উদ্ধার করে দ্রুত সকালে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে পুলিশি প্রহরায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।এদিকে, চোরদের সঙ্গে সংঘর্ষে আহত ভুক্তভোগী পলাশও একই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।আহত চোর হাসান খুলনা জেলার আড়ংঘাটা থানার বকুলতলা গ্রামের বাসিন্দা আজিদের ছেলে।এ বিষয়ে যশোর যশোর কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে আহত চোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।