1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ: স্বর্ণ ও টাকাসহ আটক ৩ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

যশোরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ: স্বর্ণ ও টাকাসহ আটক ৩

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে অপহরণ এবং তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সকালে গাজীপুর থেকে ঘটনার মূলহোতা সুপ্ত নিকোলাস মন্ডলকে আটক করা হয়।

সে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের মন্ডল পরিবারের সদস্য এবং বর্তমানে যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এ সময় পুলিশ অপহৃত ১৫ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করেছে নিকোলাস মন্ডলকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে এ ঘটনার সাথে জড়িত আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন—শংকরপুর বাস টার্মিনাল এলাকার এম. এম. শাহারুজ্জামান এবং কেশবপুর উপজেলার রিপন। যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, ওই কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে।ওসি আরও জানান, চক্রটি কিশোরীকে বাড়ি থেকে স্বর্ণের গহনা নিয়ে আসতে বাধ্য করেছিল, যা পরে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। পুলিশ গোপালগঞ্জ থেকে প্রায় সাত ভরি স্বর্ণের গহনা এবং গহনা বিক্রির নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবার অভিযোগ, নিকোলাস মন্ডল প্রথমে তার মেয়েকে ব্ল্যাকমেইল করে এবং পরে প্রেমের ফাঁদে ফেলে তার মাধ্যমে টাকা ও গহনা হাতিয়ে নেয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।